সিনিয়র সাংবাদিক শেখ ফরিদ উদ্দিনের ইন্তেকালে ডিইউজের গভীর শোক

সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য এবং দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার শেখ ফরিদ উদ্দিনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

এক যৌথ শোকবার্তায় ডিইউজে নেতৃবৃন্দ বলেন, শেখ ফরিদ উদ্দিন ছিলেন অত্যন্ত পেশাদার, নিষ্ঠাবান ও সজ্জন একজন সাংবাদিক। সাংবাদিকতা পেশার মানোন্নয়নে এবং সহকর্মীদের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারাল, যা সহজে পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তা প্রেরক,

দপ্তর সম্পাদক

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)